শাহজাদপুরের ইউএনও সস্ত্রীক করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা (৩৪) ও তার স্ত্রী ডা. সিতারা লাবনী (৩৪) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, গত ১১ জুলাই তাদের করোনা উপসর্গ দেখা দেয়। ফলে ১৭ জুলাই তার স্ত্রী ও বাসার অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ২০ জুলাই তার স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফলে গত ২১ জুলাই তিনি তার নমুনা পরীক্ষার জন্য পাঠান। ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান। বর্তমানে তিনি ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। বাসায় আইসোলেশনে থেকেই তারা চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, তার স্ত্রী ডা. সিতারা লাবনী ৩০ তম বিসিএস ক্যাডার। বর্তমানে তিনি প্রাণী সম্পদ বিভাগের সাভারের অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রভাষক পদে কর্মরত আছেন। করোনাকালীন সাধারণ ছুটিতে তিনি শাহজাদপুরের বাসায়ই অবস্থান করছিলেন। বর্তমানে তারা ভাল আছেন। দ্রুত আরোগ্য লাভে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ ছাড়া তার বাসার নিরাপত্তাকর্মী (বর্তমানে গাড়ি চালক) রফিকুল ইসলাম (৪৪) ও গরুর রাখাল আব্দুর রহিমও (৩২) করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউএনও মহোদয় ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তাদের সুচিকিৎসার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া তার বাসার নিরাপত্তাকর্মী (বর্তমানে গাড়ি চালক) রফিকুল ইসলাম ও গরুর রাখাল আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।