রেলের লাইনে ফাটল দেখে ১৭ বছর বয়সে বাঁচিয়েছিলেন কয়েক শ যাত্রীর প্রাণ। এবার ২৭ বছর বয়সে নিজে যখন দুর্ঘটনায় মারা গেলেন, তখনও কয়েক জনকে বাঁচিয়ে গেলেন ভারতের কেরালার ছেলে অনুজিত।
গত ১৪ জুলাই কেরালার কোট্টারকারা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন অনুজিত। এরপর তাকে চিকিৎসার জন্য তিরুবনন্তপূরমে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অনুজিতের ব্রেন ডেড ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুর আগেই অনুজিত তার স্ত্রী ও বোনকে অঙ্গদানের ইচ্ছের কথা জানিয়ে গিয়েছিলেন।
এরপর তার হৃদপিণ্ড, কিডনি, অন্ত্র, চোখ, লিভার, ও হাত কয়েক জনের শরীরের প্রতিস্থাপন করা হয়।
৫৫ বছর বয়সী সানি থমাস নামে একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে অনুজিতের হৃদপিণ্ড। তাতে নতুন জীবন পেয়েছেন থমাস।