সবকিছু ঠিক থাকলে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিকের আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে আগেই। নতুন সূচি অনুযায়ী জাপানের টোকিওতে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ শুরু হবে আগামী বছরের ২৩ জুলাই। যে উপলক্ষে বৃহস্পতিবার থেকে নতুন করে ক্ষণ গণনা শুরু হয়েছে।
এক বছর পিছিয়ে গেলেও টোকিও অলিম্পিক নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। করোনা পরিস্থিতে আগামী বছর নির্ধারিত সময়ে এই আসর আয়োজন করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে খোদ টোকিওবাসীরাই।
জাপানের অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি যেমন বলেছেন, বর্তমান পরিস্থিতি যদি না বদলায় কিংবা যদি আরও খারাপের দিকে যায় তাহলে টোকিওতে আগামী বছরও অলিম্পিক আয়োজন সম্ভব নয়।