মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে একে একে ডিম থেকে বেরিয়ে এসেছে অজগরের ৩০টি বাচ্চা, অপেক্ষায় আছে আরও একটি ডিম। এ নিয়ে সেবা ফাউন্ডেশনে পঞ্চমবারের মতো ডিম দিল অজগরটি।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ২০০৩ সালের দিকে শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর এলাকায় ছাগল খেয়ে ফেলার কারণে গ্রামবাসীর হাতে আটক স্ত্রী অজগরটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়। এরপর ২০০৪ সালে অজগরটি প্রথমবার ৩২টি ডিম দেয়। সর্বশেষ চলতি বছর ২৮ মে দেয় ৩১টি ডিম।