গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার সিংড়া গ্রামে এই ঘটনা ঘটে।
সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রণব সরকার এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহম্মেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন- সিংগা পশ্চিমপাড়া গ্রামের রবি চরণ বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের নেপাল সমাদ্দারের ছেলে সুজিৎ সমাদ্দার (৪০)।
জানা গেছে, দুই মাটিকাটা শ্রমিক ট্রলারে করে মাটি কেটে নিয়ে লোকজনের বাড়িতে দেয়ার উদ্দেশ্যে সিংগা পশ্চিমপাড়া দত্তবাড়ির কাছে আসলে বাঁশের লগির সঙ্গে বিদ্যুতের খুঁটিতে টানানো তারে লেগে তারা বিদ্যুতায়িত হন।
পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।