পটুয়াখালীর দুমকিতে কোরবানির গরুর হাটে দুপক্ষের হামলা-সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বোর্ড অফিসের গরুর হাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশুর হাটে রাজাখালীর সৈয়দ সাহাবুদ্দিনের ছেলে সৈয়দ হাসান ও তার নাতি রাব্বির গরু ছুটে গিয়ে মুরাদিয়ার মাওলানা আমির হোসেনের ছেলে মহিবুল্লার গরুকে গুঁতো দেয়ায় ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের লোকজন জড়ো হলে দফায় দফায় হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বোর্ড অফিস বাজারের বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে কোন পক্ষ এখনও লিখিত কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।