খুলনা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রভাষক (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ২ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ২ জন, অর্থনীতি ডিসিপ্লিন ২ জন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ৩ জন এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন ৪ জন)। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন ১৯ আগস্ট, ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত। আবেদনের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, সব মার্কশিট বা ট্রান্সক্রিপ্টের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করতে হবে। রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার অনুকূলে ৬০০ টাকা মূল্যের পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনের সঙ্গে জমা দিতে হবে। যোগাযোগ : রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা। ওয়েব :: http://ku.ac.bd/career
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৪ জুলাই, পৃষ্ঠা ১১
বাংলাদেশ ব্যাংক
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়
পদ ও যোগ্যতা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার ২ জন। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। ১ জুলাই ২০১৯ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বাংলাদেশ ব্যাংকের এই (erecruitment.bb.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৯ আগস্ট, ২০২০ রাত ১১টা ৫৯ পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ ব্যাংক, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ জুলাই, পৃষ্ঠা ৯
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পদ ও যোগ্যতা : নিরাপত্তা কর্মকর্তা ১ জন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। পুলিশ বা যেকোনো সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা-সংক্রান্ত কাজে ন্যূনতম ৪ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। বয়স সর্বনিন্ম ৩৫ এবং সর্বোচ্চ ৪৫ বছর। মাসিক সাকল্যে বেতন ১০০০০০ টাকা। পিকেএসএফের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৭ আগস্ট, ২০২০ পর্যন্ত।
যোগাযোগ : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পিকেএসএফ ভবন, প্লট-ই-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।
ওয়েব :www.pksf-bd.org
সূত্র : ইত্তেফাক, ১৭ জুলাই, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন