মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খানের মৃত্যু

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষনিঃশ^াস ত্যাগ করেন। তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাখাওয়াত মুনের পিতা। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা এবং কালকিনির সাহেবরামপুর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে কালকিনির পশ্চিম সাহেবরামপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়াজ উদ্দিন খান প্রথমে জেলা মাদারীপুর পরিষদের প্রশাসক ছিলেন। পরে ২০১৮ সালের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন।