আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় যুবক আটক

সাভারের আশুলিয়ায় মহাসড়কে লাব্বাইক পরিবহনে চাঁদাবাজির সময় আনোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার নীলফামারীর জলঢাকা উপজেলার ইয়াছিন হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

আশুলিয়া থানার এসআই হারুন-অর রশিদ বলেন, শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় লাব্বাইক পরিবহন থেকে চাঁদা আদায়ের গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই।