সিলেটে যুবকের ঝুলন্ত লাশ

সিলেটে হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা থেকে রাসেল আহমদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। রাসেল আহমদ ঢাকার ডেমরা পশ্চিমপাড়ার শুক্কুর মিয়ার ছেলে।

সিলেট কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, দরগাহ মসজিদের পেছনের একটি গ্রিলে রাসেলের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর পাঠান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। রাসেলের পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, পরিবারের লোকজন জানিয়েছেন রাসেল মানসিক ভারসাম্যহীন ছিল। সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।