বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা ও নড়াইল জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কমিটি অনুমোদন দেন।
দপ্তর সম্পাদক নূর-উল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
মো. আবু জাহিদ ডাবলুকে সভাপতি করে সাতক্ষীরা জেলা যুবদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতি হয়েছেন- মো. আসাদুর রহমান আসাদ, মো. নজরুল ইসলাম, মো. হাসান শাহরিয়ার রিপন, মো. রবিউল ইসলাম, মো. খালিদ হোসেন মোড়ল, মো. আবদুল হাবিব মন্টু।
এইচ আর মুকুল সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলী শাহীন, মো. সুমনুর রহমান, মো. তারিকুল ইসলাম কল্লোল ও মো. সাইফুল আলম। মো. শফিকুল আলম বাবুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে মো. মশিয়ার রহমানকে সভাপতি করে নড়াইল জেলা যুবদলের ১৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
সহ-সভাপতি হয়েছেন- মো. শেখ শিহাব উদ্দিন, মো. শাহজাহান সিদ্দিক টিটু, মো. হাশেম বিশ্বাস, মো. মহিদুজ্জামান মহিদ, মো. কাজী আশরাফুল হক মান্না, জাহিদুর রহমান।
সায়দাত কবির রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. হাসান জাহাঙ্গীর সেলিম, খন্দকার ফসিয়ার রহমান, মো. আখতারুজ্জামান লালু ও মো. মমিনুর রহমান লিটন যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছে মো. শিহাবুর রহমান শিহাব।