অনির্দিষ্টকালের জন্য মুলান মুভির অভিষেক পিছিয়ে দিয়েছে ওয়াল্ট ডিজনি। মুলানের পাশাপাশি আরও দুটি বহুল প্রতীক্ষিত মুভিও এখন চালাবে না থিয়েটারটি।
রয়টার্স জানিয়েছে, মুলানের পাশাপাশি পিছিয়ে যাওয়া ছবির তালিকায় রয়েছে টপ গানের পরবর্তী কিস্তি ‘টপ গান: ম্যাভেরিক’ও।
গত মার্চে মুলানের আসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হয়নি। এরপর ২১ আগস্ট অভিষেকের ঘোষণা দেয়া হয়। সেটিও এখন হলো না।
ডিজনি জানিয়েছে, অ্যাভাটার এবং স্টার ওয়ার্সও পিছিয়ে দেয়া হয়েছে। এগুলো পিছিয়েছে এক বছরের জন্য।
বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে থিয়েটারে যাবে অ্যাভাটার। স্টার ওয়ার্স ২০২৩ সালে।
করোনার কারণে ডিজনি কর্তৃপক্ষ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ১ লাখ কর্মীকে বেতন দিতে পারছে না তারা। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুসারে প্রায় অর্ধেক কর্মীর জন্য বেতন বন্ধ করলে এক মাসে ৫০ কোটি ডলার সাশ্রয় হবে প্রতিষ্ঠানের।
ওয়াল্ট ডিজনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় থিম পার্ক এবং হোটেল পরিচালনা করে।
করোনার মধ্যে তারা যা একটু টিকে আছে অনলাইনের কারণে। গত কয়েক মাসে ভালো ব্যবসা করছে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস। এটি চালু হওয়ার পর থেকে মাত্র পাঁচ মাসে ৫ কোটিরও বেশি গ্রাহক সাবস্ক্রাইব করেছেন।