পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির রিপোর্ট করেন অনেকেই ভাবেন তারা পুলিশের শত্রু। কিন্তু আমি মনে করি, তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। তারা পুলিশের পক্ষেই কাজ করছেন। তারাই পুলিশের প্রকৃত বন্ধু। গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্র্যাব সহসভাপতি মোরসালিন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান এবং ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ঈশারফ হোসেন ঈশা এবং সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।