জেরার্ডের কাছে সেরা জিদান মেসি সুয়ারেজ

প্রায় দু’দশকের লম্বা ক্যারিয়ারে অনেক তারকা ফুটবলারকে পেয়েছেন সতীর্থ ও প্রতিপক্ষ হিসেবে। তাদের মধ্য থেকে প্রিয় সতীর্থ হিসেবে লুইস সুয়ারেজকে বেছে নিয়েছেন স্টিভেন জেরার্ড। আর কঠিনতম প্রতিপক্ষ হিসেবে সাবেক ইংল্যান্ড ও লিভারপুল অধিনায়ক বেছে নিলেন দুজনকে- ক্যারিয়ারের শুরুর দিকে জিনেদিন জিদান, পরে লিওনেল মেসি। বিবিসিকে বলেছেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকে এটি ছিল জিনেদিন জিদান। সম্ভবত এটাই ছিল প্রথমবার যখন আমি ফুটবল মাঠ থেকে হতবিহ্বল হয়ে ফিরেছিলাম। কারোর প্রতি গভীর শ্রদ্ধা জন্মেছিল। এর কারণ তার আকার, শারীরিক সক্ষমতা, ক্ষিপ্রতা, শক্তি, সামর্থ্য, দক্ষতা, তার পায়ের আকার এবং বল নিয়ে তিনি যে কারিকুরি করছিলেন। আরেকজন নিশ্চিতভাবেই লিওনেল মেসি। সে ব্যতিক্রমী এক ফুটবলার। আমাদের সবার থেকে সে আলাদা, ভিন্ন গ্রহের। আমার কাছে সে আধুনিক সময়ের ডিয়েগো ম্যারাডোনা।’ ইন্টারনেট।