গান শোনাবেন ভাই-বোন

সংগীতজগতের জনপ্রিয় ভাই-বোন বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী এর আগেও বেশ কিছু টিভি অনুষ্ঠানে একসঙ্গে গান পরিবেশন করেছেন। এবার ঈদুল আজহায় বৈশাখী টেলিভিশনে ‘গানে গানে ঈদ আনন্দ’ নামের একটি অনুষ্ঠানে হাজির হবেন তারা।

আধুনিক, ফোক, চলচ্চিত্রের গান থেকে শুরু করে গজল শোনাবেন তারা। এবারই প্রথম কোনো টেলিভিশন চ্যানেলে গজল পরিবেশন করবেন ডলি।

গায়িকা বলেন, ‘আমাদের দুই ভাই-বোনের গান দুই রকমের। সে একটু ভারি ঘরানার গান করে, আমি আবার চটুল গান করি বেশি। ফলে একসঙ্গে কোনো অনুষ্ঠানে হাজির হওয়ার অন্তত এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হয়। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

সানজিদা ত্বন্নীর সঞ্চালনায় ‘গানে গানে ঈদ আনন্দ’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১১টায়।