ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরেভাবে ঘোরাফেরা করতেন মেডিকেলের আশপাশ দিয়ে। রাতে মেডিকেলের জরুরি বিভাগের পাশের টিকিট কাউন্টারের পেছন ঘুমিয়ে ছিলেন তিনি। অসুস্থতার কারণে রাতের যেকোনো সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে শাহবাগ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি মর্গে পাঠায়।
তিনি জানান, নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।