ডাক বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পোস্টমাস্টার ও দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আতিকুল আরেফিনের বাবা মোহা. আফতাবউদ্দিন (৭৮) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আফতাবউদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার, নৈপুরুরা গ্রামে। রবিবার বাদ মাগরিব ময়মনসিং শহরের গুলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
আফতাবউদ্দিনের বড় মেয়ে আসমা দিলারা জান্নাত নির্বাচন কমিশনার কবিতা খানমের সহকারী একান্ত সচিব, ছেলে আতিকুল আরেফিন দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক, মেজো মেয়ে তামান্না দিলারা ময়মনসিং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা, সেজো মেয়ে শামীমা দিলারা জান্নাত যুক্তরাষ্ট্র প্রবাসী এবং ছোট মেয়ে আকলিমা দিলারা জান্নাত পেশায় চিকিৎসক।
তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।