দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদকের বাবার মৃত্যু

ডাক বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী পোস্টমাস্টার মোহা. আফতাব উদ্দিন (৭৮) মারা গেছেন। তিনি দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আতিকুল আরেফিনের বাবা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আফতাব উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈপুরুরা গ্রামে। গতকাল বাদ মাগরিব তাকে ময়মনসিংহ শহরের গুলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।

আফতাব উদ্দিনের বড় মেয়ে আসমা দিলারা জান্নাত নির্বাচন কমিশনার কবিতা খানমের সহকারী একান্ত সচিব, মেজো মেয়ে তামান্না দিলারা ময়মনসিংহ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক, সেজো মেয়ে শামীমা দিলারা জান্নাত যুক্তরাষ্ট্র প্রবাসী এবং ছোট মেয়ে আকলিমা দিলারা জান্নাত পেশায় চিকিৎসক। আফতাব উদ্দিনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।