কিউএস ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি

বেসরকারি পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ‘বিষয়ভিত্তিক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২০’ প্রথমবারের মতো স্থান লাভ করেছে। এটি বিষয়ভিত্তিক র‌্যাঙ্কিংয়ের দশম সংস্করণ, যেখানে ১৩,১৩৮টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক মূল্যায়ন ও র‌্যাঙ্কিং করা হয়। প্রতিটি বিষয়ের ৫১টি মানদ- অনুসারে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা করা হয়। কিউএস এশিয়া র‌্যাঙ্কিং ২০২০-এ বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩০০তম স্থান অর্জন করেছে।