স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবু হাসপাতালে

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু গুরুতর অসুস্থ হয়েছেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তিনি বুকের ও দাঁতের ব্যাথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল এসব তথ্য নিশিচত করেন। 

তিনি বলেন, সোমবার দুপুরে তার অক্সিজেন লেভেল মারাত্মকভাবে কমে যায়। তার শারীরিক অবস্থা সম্পর্কে সবসময় খোঁজখবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ড্যাবের চিকিৎসকবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শফিউল বারী বাবু কয়েকদিন ধরেই অসুস্থ। সোমবার দুপুরে তার অক্সিজেন লেভেল হঠাৎ করেই কমে যায়। বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। বাবুর রোগমুক্তির জন্য তার দল ও পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।