ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টার এর সাবেক সাংবাদিক নভেরা দীপিতার ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ শে জুলাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থী ছিলেন নভেরা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে প্রতিবছর একটি বৃত্তি প্রদান করা হয়। এই বৃত্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকে (সম্মান) প্রথম স্থান অধিকারিকে ২৫ হাজার টাকা এবং ক্রেষ্ট দেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মাসে এই বৃত্তি যথারীতি দেওয়া হবে।