মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। গতকাল সোমবার বিএসএমএমইউর পরীবাগের ডক্টরস ডরমেটরির সামনের উন্মুক্ত স্থানে আম গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এ সময় তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে আরও মনোরম, সুন্দর ও সবুজময় করে গড়ে তোলা হবে। ক্যাম্পাসের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবান্ধব রাখতে হবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফলদ, বনজ, ঔষধি ও ফুলের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের অংশ হিসেবেই ফলদ, বনজ, ঔষধি গাছের চারা ও ফুলের গাছ রোপণ করা হলো।