রূপগঞ্জে মৃত বাবাকে খুঁজতে গিয়ে যুবক নিখোঁজ

দুই বছর আগে হৃদরোগে মারা যান বাবা। তারপরেও বাবাকে খুঁজে বেড়াচ্ছেন মানসিক প্রতিবন্ধি রিফাত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৃত বাবাকে খুঁজতে গিয়ে রিফাত (২১) নামে এক মানসিক প্রতিবন্ধি যুবক নিখোঁজ হয়েছেন। 

গত রবিবার বেলা ১১ টায় রিফাত মিয়া তার মৃত বাবাকে খুঁজতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। নিখোঁজের ২ দিন পেরিয়ে গেলেও নানা স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান মিলেনি রিফাতের।

রিফাত উপজেলার তারাবো দক্ষিণপাড়া এলাকার মৃত আরমান মিয়ার ছেলে। কেউ রিফাতের সন্ধান জানলে এই ০১৯১৮-৬১৯২৯৭, ০১৮১৪-১২৮৬৩০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান নিখোঁজ প্রতিবন্ধি রিফাতের পরিবার।