কমরেড মণি সিংহের ১১৯তম জন্মবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহের ১১৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মণি সিংহ জাদুঘর টঙ্ক শহীদ স্মৃতি প্রাঙ্গণে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে এক সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়।

বাংলাদেশের কৃষক-শ্রমিক মেহনতি মানুষের শোষণ মুক্তির লড়াই ও সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন কমরেড মণি সিংহ। কমরেড মণি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র আড়াই বছর বয়সে বাবা কালি কুমার সিংহের মৃত্যু পর তিনি ঢাকায় তার মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেন সিংহের বাড়িতে চলে আসেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর পূর্ণ গণতন্ত্র ও শোষণমুক্ত সমাজের আদর্শকে যারা সামনে এনেছেন তাদের মধ্যে মণি সিংহ অন্যতম একজন।