নবম-দশম শ্রেণি : ভূগোল ও পরিবেশ

তৃতীয় অধ্যায় : মানচিত্র পঠন ও ব্যবহার

বহুনির্বাচনী প্রশ্ন

১. একটি মানচিত্রের মধ্যে কী কী তথ্য থাকে?

ক. স্কেল ও অভিক্ষেপ

খ. কনভেনশনাল সাইন

গ. মানচিত্র অঙ্কনকারীর দক্ষতা ও মানচিত্র অঙ্কনের ধরন

ঘ. সবগুলো

২. মানচিত্রের ভাষা বলা হয়

ক. রং                খ. রেখা

গ. সংকেত                      ঘ. সবগুলো

৩. মানচিত্রগুলো মূলত কারা তৈরি ও ব্যবহার করেন?

ক. বিজ্ঞানীরা       খ. জ্যোতির্বিজ্ঞানীরা

গ. ভূগোলবিদরা   ঘ. মহাকাশবিজ্ঞানীরা

৪. মানচিত্রের ব্যবহৃত প্রতীক কী দ্বারা নির্দেশিত হয়?

ক. সূচক             খ. তথ্য

গ. উপাত্ত                        ঘ. স্কেল

৫. সাধারণত মানচিত্রকে কয় ভাগে ভাগ করা হয়?

ক. ২ ভাগে                     খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে                      ঘ. ৫ ভাগে

৬. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?

ক. ২টি   খ. ৩টি   গ. ৪টি   ঘ. ৫টি

৭. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক. লাতিন           খ. ফ্রেঞ্চ গ. ইংরেজি          ঘ. স্প্যানিশ

৮. রেজিস্ট্রি করা ভূমি অথবা বিল্ডিংয়ের মালিকানাসীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?

ক. প্রাকৃতিক বিষয়-সংক্রান্ত

খ. মৌজা মানচিত্র

গ. ভূ-চিত্রাবলি মানচিত্র

ঘ. দেয়াল মানচিত্র

৯. পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কী বলে?

ক. অভ্যন্তরীণ প্রতীক চিহ্ন

খ. আন্তর্জাতিক প্রতীক চিহ্ন

গ. স্থানীয় প্রতীক চিহ্ন

ঘ. এলাকাভিত্তিক প্রতীক চিহ্ন

১০. মানচিত্রে ১৪১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?

ক. ১ একক ভূমির ১০,০০০ এককের বেশি

খ. ১ একক ভূমির ১০,০০০ এককের কম

গ. ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান

ঘ. ১ একক ভূমির ১০,০০০ এককের তুলনা

১১. মানচিত্রের বিভিন্ন বলয় বোঝানো হয় কী দিয়ে?

ক. রং দিয়ে                     খ. ছবি দিয়ে

গ. সংকেত দিয়ে   ঘ. সবগুলো

১২. মানচিত্রে উপস্থাপনের জন্য খুবই প্রয়োজনীয় কোনটি?

ক. শিরোনাম ও দিক         খ. প্রতি অনুপাত ও স্কেল

গ. সূচক ও সীমানা            ঘ. সবগুলো

১৩. সব মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?

ক. আন্তর্জাতিক সীমা         খ. জেলা সদর অঞ্চল

গ. সমুদ্রবন্দর      ঘ. মৃত্তিকার অবস্থান

১৪. প্রাকৃতিক মানচিত্রে সমতল ও নিম্নভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?

ক. লাল  খ. সবুজ গ. নীল   ঘ. সাদা

১৫. পুরো পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?

ক. ১৮০ ডিগ্রি      খ. ২৫০ ডিগ্রি

গ. ৩৬০ ডিগ্রি      ঘ. ৯০ ডিগ্রি

১৬. ৩৬০ ডিগ্রি দ্রাঘিমা সমান কত মিনিট?

ক. ১১৪০ মিনিট   খ. ১৪৪০ মিনিট

গ. ১৪০০ মিনিট   ঘ. ১০৪০ মিনিট

১৭. কত ডিগ্রি অক্ষাংশ বরাবর কল্পিত বৃত্তকে মহাবৃত্ত বলা হয়?

ক. ০ ডিগ্রি                      খ. ৯০ ডিগ্রি

গ. ২৩.৫ ডিগ্রি     ঘ. ৬৫.৫ ডিগ্রি

১৮. ১ ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত মিনিট?

ক. ৪ মিনিট                     খ. ১৫ মিনিট

গ. ৩০ মিনিট       ঘ. ৪৫ মিনিট

১৯. প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?

ক. ১ মিনিট                     খ. ৫ মিনিট

গ. ৪০ মিনিট       ঘ. ৪ মিনিট

২০. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?

ক. পূর্ব থেকে পশ্চিমে         খ. পশ্চিম থেকে পূর্বে

গ. উত্তর থেকে দক্ষিণে       ঘ. দক্ষিণ থেকে উত্তরে

২১. জিপিএস দিয়ে জানা যায়

ক. কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব

খ. কোনো স্থানের উত্তর দিকের তারিখ ও সময়

গ. কোনো স্থানের সীমানা, রাজধানী ও ভূমির ব্যবহার

ঘ. ক ও খ

২২. জিআইএস মানচিত্রের উপযোগিতা

ক. বাড়িয়ে দেয়    খ. কমিয়ে দেয়

গ. অপরিবর্তিত রাখে         ঘ. কোনোটিই নয়

২৩. কোনোটি জিআইএসের উপাদান নয়?

ক. মনিটর                       খ. সফটওয়্যার

গ. ডেটা বা তথ্য   ঘ. ভূমির বন্ধুরতা

২৪. জিপিএস কীসের সাহায্যে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে?

ক. ট্রান্সফরমার    খ. রিমোট কন্ট্রোল

গ. মাউস            ঘ. রিসিভার

২৫. মানচিত্রে পাহাড়-পর্বতকে প্রকাশ করার জন্য কোন ধরনের রং দেওয়া হয়?

ক. সবুজ খ. বাদামি           গ. নীল   ঘ. কমলা

২৬. মানচিত্রে অধিক তথ্য দেখানো যায় কোন ধরনের স্কেলে?

ক. বৃহৎ  খ. কর্ণীয় গ. সরল ঘ. ক্ষুদ্র

২৭. টোপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?

ক. মৌজা মানচিত্র

খ. প্রাকৃতিকবিষয়ক মানচিত্র

গ. দেয়াল মানচিত্র

ঘ. ভূচিত্রাবলি

২৮. ভূসংস্থানিক মানচিত্রের অপর নাম কী?

ক. ক্যাডাস্ট্রাল মানচিত্র

খ. ভূতাত্ত্বিক মানচিত্র

গ. ভূচিত্রাবলি বা এটলাস

ঘ. স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র

উত্তর

১. ঘ ২. ঘ ৩. গ ৪. ক ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. খ ১০. গ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ক ২৩. ঘ ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. গ