মোহাম্মদ আমিরের পর গত সেপ্টেম্বরে টেস্ট ছাড়ার ঘোষণা দেন ওয়াহাব রিয়াজ। তখন খবর হয়, টাকার জন্য লাল বলের ক্রিকেট ছেড়েছেন তারা। ৮ বছরের ক্যারিয়ারে ২৭ টেস্ট খেলা এই বাঁহাতি কদিন আগে বলেন, নিয়মিত টেস্ট খেলতে পারতেন না বলেই লাল বলের ক্রিকেট ছেড়েছেন। সুযোগ পেলে আবার খেলতে চান টেস্ট। সেই ইচ্ছে পূরণে একটু এগিয়েছেন ওয়াহাব। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের ২০ জনের দলে জায়গা পেয়েছেন তিনি। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ৫ আগস্ট, ওল্ড ট্র্যাফোর্ডে। পরের দুই টেস্ট সাউদাম্পটনে। দুদলের টি-টোয়েন্টি শুরু হবে ২৮ আগস্ট।
পাকিস্তানের ২০ জনের টেস্ট দল : আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ।