বিরামপুরে পরিবারের ১০ জনসহ মেয়র করোনায় আক্রান্ত

দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পৌর মেয়রসহ ৫ জনের করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে।

ওই পরিবারের আত্মীয়সহ মোট ১০ জনের করোনা শনাক্ত হয়। পৌর মেয়রসহ পরিবারের সাতজন গত সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।

এর আগে গত রবিবার এবং সোমবার মেয়রের পরিবারের অন্য তিন সন্তানের করোনা শনাক্ত হয়েছিল।