প্রেমের ছবি নিয়ে ফের দর্শক মাতাবেন আয়ুষ্মান

তিন বছর ধরে একের পর এক বক্স অফিস হিট সিনেমা দিয়ে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা। বলিউডের তরুণ তারকাদের মধ্যে বেশ শক্ত অবস্থান গেড়ে নিয়েছেন তিনি।

করোনার মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ সিনেমা এর মধ্যে বেশ প্রশংসিত হয়েছে। 

হিন্দুস্তান টাইমস জানায়, এবার আয়ুষ্মানকে দেখা যাবে পরিচালক অভিষেক কাপুরের নতুন সিনেমায়। প্রেমের গল্পে একেবারে অচেনা রূপে হাজির হচ্ছেন বলিউড তারকা। 

সিনেমার নাম এখনো জানা না গেলেও এতে একজন অ্যাথলিটের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান।

রক অন, কাই পো চে, কেদারনাথ-এর মতো সিনেমা পরিচালনা করে এর মধ্যে নিজের স্বকীয়তা চিনিয়েছেন অভিষেক। 

ফলে অভিষেক-আয়ুষ্মানের নতুন সিনেমা নিয়ে দর্শকের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। 

বলিউড পরিচালক জানান, ‘দর্শক হলে এসে ছবি দেখুন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই এই ছবির জন্য চেষ্টায় কমতি রাখব না।’