পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত ইংল্যান্ড

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দলটাই রেখে দিয়েছে ইংল্যান্ড।

বুধবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে যে একাদশ খেলেছিল, তাদের সঙ্গে রয়েছেন জ্যাক ক্রলি, স্যাম কারেন ও মার্ক উড।

বেন স্টোকস বোলিং না করায় তৃতীয় টেস্টে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল ইংল্যান্ড। তাই ক্রলি বাদ পড়েছিলেন একাদশ থেকে।

৫ আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়ের টাটকা স্মৃতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।

প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, রোরি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস উকস ও মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।