বিদ্যুৎস্পৃষ্টে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে শম্পা রানী পাল (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রী মৃত্যু হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূবর্ ফুলমতি গ্রামে এ দুঘর্টনা ঘটে।

মৃত ছাত্রীটি ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। তিনি বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, কাপড় শুকানোর জন্য ওই বাড়ির উঠানে জিআই তার টানানো ছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শম্পা গোসল সেরে ওই তারে ভেজা কাপড় মেলে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।