বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ সহযোগী অধ্যাপকের পদোন্নতি হয়েছে। তারা অধ্যাপক হয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা ১৪, ১৫ ও ১৬তম বিসিএসের কর্মকর্তা। করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে তাদের অনলাইনে নতুন পদে যোগদান বা অবমুক্ত হতে হবে।
মন্ত্রণালয় জানায়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত মাউশিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করে আগের পদেই (বর্তমানে যেসব পদে আছেন- ইনসিটু) দায়িত্ব পালন করে যাবেন।
মূল পদের বিবেচনায় অধ্যাপক পদটি শিক্ষা ক্যাডারের সর্বশেষ পদ।