বিএনপি অসহায় মানুষের পাশেও দাঁড়ায় : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা শুধু গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করছি না, দেশে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাব ও বন্যার সময়ে অসহায় মানুষের পাশেও দাঁড়াচ্ছি। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার মিরপুর পাইকপাড়া এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের অসহায়, বৃদ্ধ ও শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা শহীদ জিয়ার আদর্শে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  নেতৃত্বে বিশ্বাস করে, জিয়ার আদর্শকে ধারণ করে রাজনীতি করে তারা অবশ্যই মানবতার পক্ষে কাজ করে। আমরা চারদিকে শুনছি, বিভিন্ন মেগা প্রজেক্ট দুর্নীতি, ক্যাসিনো নিয়ে তোলপাড় চলছে।