'বিদ্যুৎ গতিতে' বিশ্বে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে যুক্তরাষ্ট্র

২০২১ সালেই করোনার ভ্যাকসিন হাতে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কে অনুষ্ঠানে বলেছেন, আমাদের হাতে করোনার প্রতিষেধক চলে এলে দেশের মানুষকে দিয়ে দ্রুত তা বিশ্বের অন্য দেশগুলিতে পাঠাব আমরা। এর আগে আমরা করোনা মোকাবিলায় চিকিৎসা সরঞ্জাম রপ্তানি করেছি। গোটা প্রক্রিয়াটা করা হবে একেবারে বিদ্যুৎগতিতে। 

করোনাভাইরাস নিয়ন্ত্রণের ভ্যাকসিন আবিষ্কারে অনেক দূর এগিয়েছে আমেরিকান বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। তাদের উৎপাদিত ভ্যাকসিন বাজারে আসলে প্রতি দুই ডোজ কোর্স ভ্যাকসিনের দাম ৫০ থেকে ৬০ ডলার হতে পারে।

মডার্নার তৈরি প্রতিষেধকে পূর্ণ আস্থা রাখছেন ট্রাম্প এবং তার টিম। সোমবারই প্রতিষেধক মানব দেহে প্রয়োগ করার পরীক্ষার তৃতীয় ধাপের কাজ শুরু করেছে সংস্থাটি। পরীক্ষামূলক প্রয়োগ যদি সফল হয়, তবে বিপুলমাত্রায় প্রতিষেধক তৈরির কাজ শুরু হয়ে যাবে।