ঈদের দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য নাটক-টেলিছবি

ঈদুল আজহার দ্বিতীয় দিনে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে বড় তারকা ও নির্মাতাদের বেশ কিছু নাটক ও টেলিছবি। এর মধ্যে থেকে বাছাই করা কয়েকটি চ্যানেলের খবর জেনে নিন—

এনটিভি

রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে ‘তোমার অপেক্ষায়’। রচনা সেজান নূর। পরিচালনায় বি ইউ শুভ। অভিনয়ে সালাহউদ্দীন লাভলু, ঊর্মিলা শ্রাবন্তী কর, নজরুল রাজ প্রমুখ। ১১টা ১০ মিনিটে প্রচার হবে ‘অবুঝ মন’। রচনা ও পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, পায়েলি পায়েল প্রমুখ।

এটিএন বাংলা

রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘কথা শুনতে হবে’। রচনা ও পরিচালনা এস এ হক অলীক। অভিনয়ে তারিন জাহান, তৌকীর আহমেদ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বাতাসের ঘ্রাণ’। রচনা প্রসূন রহমান, পরিচালনা মাহফুজ আহমেদ। অভিনয়ে মাহফুজ আহমেদ, তারিন জাহান প্রমুখ।

মাছরাঙা

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বাবারা সব পারে’। রচনা পাপ্পু রাজ, পরিচালনা এস এম কামরুজ্জামান সাগর। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, শানু। রাত ৯টায় প্রচার হবে ‘মন’। রচনা সাজিন আহমেদ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে জোভান, প্রভা, মিশু সাব্বির প্রমুখ।

চ্যানেল আই

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘সুতোয় বাঁধা প্রজাপতি’। রচনা মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে নোবেল, শখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার একক নাটক ‘ধাঁধার থেকেও জটিল তুমি’। রচনা সারওয়ার রেজা জিমি, পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভারপ্রাপ্ত হাজব্যান্ড’। পরিচালনা নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে সারিকা, এফ এস নাঈম।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অপরূপা’। পরিচালনা সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ওগো বধূ সুন্দরী’। রচনা জুয়েল এলিন, পরিচালনা শামস করিম। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। পৌনে ১০টায় প্রচার হবে ‘হঠাৎ বিয়ে’। পরিচালনা দয়াল সাহা। অভিনয়ে তাহসান, বিদ্যা সিনহা মীম। রাত সাড়ে ১১টায় প্রচার হবে ‘আ বিটার লাভ স্টোরি’। রচনা মোসাব্বির হোসেন মুয়ীদ, পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে তাহসান খান, সাফা কবির।

আরটিভি

বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে ‘অন ডিউটি’। পরিচালনা তারিকুজ্জামান। অভিনয়ে অপূর্ব, মৌসুমী হামিদ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে ‘হেলমেট’। রচনা তির্থক আহসন রুবেল, পরিচালনা প্রীতম আহমেদ। অভিনয়ে তিশা, প্রীতম আহমেদ। রাত ১০টায় প্রচার হবে ‘ভালো হইতে পয়সা লাগে না’। রচনা স্বরূপ চন্দ্র দে, পরিচালনা সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা।

একুশে টেলিভিশন

রাত ৮টায় প্রচার হবে ‘হ্যালোজেনেশান’। পরিচালনা আশিকুর ইব্রাহিম। অভিনয়ে মোশাররফ করিম, অহনা রহমান প্রমুখ। রাত ১০টায় প্রচার হবে ‘ফিরে আসার গল্প’। রচনা রাজিব আহমেদ, পরিচালনা প্রতীক আহমেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে ‘নুরুলদীনের একদিন’। রচনা মো. জিয়া, পরিচালনা শুভ্র খান। অভিনয়ে জাহিদ হাসান, দীপা খন্দকার প্রমুখ।