করোনাভাইরাসে আক্রান্ত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম এ মতিনকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালের ২১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি মোটামুটি ভালো আছেন বলে জানিয়েছেন তার ছেলে সালমান হাসান ডেভিড মারজান।
পরিবারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানা, এক সপ্তাহ আগে, সাংসদ এম এ মতিন জ্বরে ভুগছিলেন। এ অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয। শুক্রবার নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে কোভিড- ১৯ বা করোনাভাইরাস শনাক্ত হয় । তবে ওই সময় তিনি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। রিপোর্ট পাওয়ার একদিন পর, শনিবার তিনি উন্নত চিকিৎসার জন্য তার নির্বাচনী এলাকা উলিপুর উপজেলা থেকে চিকিৎসা নেয়ার জন্য ঢাকা চলে যান।