ঈদের তৃতীয় দিনের উল্লেখযোগ্য নাটক-টেলিছবি

ঈদুল আজহার তৃতীয় দিনে টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে বড় তারকা ও নির্মাতাদের বেশ কিছু নাটক ও টেলিছবি। এর মধ্যে থেকে বাছাই করা কয়েকটি চ্যানেলের খবর জেনে নিন—

এনটিভি: রাত ৮টা ৫ মিনিটে প্রচার হবে ‘ঈদের ডায়েট’। রচনা মুনতাহা বৃত্তা। পরিচালনায় হাবিব শাকিল। অভিনয়ে জাকিয়া বারী মম, শায়েদ জামান শাওন, সানজিদা প্রমুখ। সাড়ে ১১টায় থাকছে ‘গার্লফ্রেন্ডের চাপ’। রচনা রাসেল আজম। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাবিলা নূর, আজম খান, বাচ্চু, নিকুল কুমার মন্ডল প্রমুখ।

চ্যানেল আই: দুপুর আড়াইটায় প্রচার হবে ‘বাবার বুকের ঘ্রাণ’। রচনা মেজবাহ উদ্দিন সমুন, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে মামুনুর রশীদ, সারওয়াত আজাদ বৃষ্টি। বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘অলৌকিক সংসার’। রচনা ও পরিচালনা মাহমুদ দিদার। অভিনয়ে মনোজ প্রামাণিক, মিম মানতাশা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক ‘বংশপ্রদীপ’। রচনা শৌর্য দীপ্ত সূর্য, পরিচালনা সোহেল রানা। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘বিহঙ্গ প্রেম’। রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে আফরান নিশো, মৌসুমী হামিদ।

আরটিভি: বিকেল সাড়ে ৫টায় প্রচার হবে ‘এবার ঈদে বাড়ি যাবই’। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে প্রচার হবে ‘অন্তরীণ’। রচনা তির্থক আহসান রুবেল, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে স্মৃতি ফামি, মুকিত জাকারিয়া। রাত ৯টায় থাকছে ‘স্বার্থপর’। রচনা ও পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মেহজাবিন চৌধুরী। রাত ১০টায় প্রচার হবে ‘ব্যঞ্জনবর্ণ’। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ্। অভিনয়ে মোশাররফ করিম, সায়লা সাবি। রাত সাড়ে ১১টায় দেখানো হবে ‘বক্কর এখন ব্যাংকার’। রচনা মিজানুর রহমান বেলাল, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম।

এটিএন বাংলা: রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ‘মুনিরা মঞ্জিল’। রচনা এজাজ মুন্না, পরিচালনা আনিসুর রহমান মিলন। অভিনয়ে আনিসুর রহমান মিলন, জাকিয়া বারী মম। সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘তুমি বসন্তে এসো’। রচনা ইরাজ আহমেদ, পরিচালনা চয়নিকা চৌধুরী। পরিচালনা অপূর্ব, রিচি সোলায়মান।

বাংলাভিশন: সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ‘সিটি অব এরর ১’। অভিনয়ে আফরান নিশো, তাসনুভা তিশা। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘সিঙ্গেল’। রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে তাহসান, সায়লা সাবি। সাড়ে ১১টায় প্রচার হবে ‘হৃদয়ে সুখের দোলা’। রচনা ও পরিচালনা জাকারিয়া সৌখিন। অভিনয়ে অপূর্ব, ফারিন।

মাছরাঙা: সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে টেলিফিল্ম ‘প্রিয়তম ভালোবাসা’। রচনা তানজিলা আহমেদ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, অর্ষা। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বিয়ের প্রস্তুতি’। রচনা সাইফুর রহমান, পরিচালনা সাখাওয়াৎ মানিক। অভিনয়ে মিশু সাব্বির, হিমি।

একুশে টেলিভিশন: রাত ৮টায় প্রচার হবে নাটক ‘কমেডিয়ান রোবট’। রচনা ও পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে আ খ ম হাসান, সূচনা আজাদ, ফারুক আহমেদ। রাত ১০টায় ‘হ্যালো মিস্টার ডিজে’। রচনা গোলাম সোহরাব অনিক, পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, ঊর্মিলা। রাত ১১টা ২০মিনিটে প্রচার হবে ‘মেঘলা মনের মেয়ে’। রচনা ফারিয়া হোসেন, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে তারিন জাহান, সালমান মুক্তাদির প্রমুখ।