ধামরাইতে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ঢাকার ধামরাইয়ে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে সোহাগ (৩) নামের এক শিশু মারা গেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেলে ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে ডুবে যায় সোহাগ।

নিহত সোহাগ ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, পানিতে পড়া এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আসার আগেই সে মারা যায়।