ফের সংক্রমণ, ম্যানিলা ও আশপাশে এলাকায় লকডাউন

ফিলিপাইনে করোনাভাইরাসের ফের সংক্রমণ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ও আশপাশের লুজন প্রদেশের চারটি এলাকায় লাখ লাখ মানুষকে নতুন করে দুই সপ্তাহের জন্য লকডাউনের আওতায় আনা হয়েছে।

করোনা সংক্রমণের শুরুতেই কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল ফিলিপাইন। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় জুনের শেষ দিকে সেটা প্রত্যাহার করে নেয় দেশটির সরকার।

ফিলিপাইনের হাসপাতালগুলো করোনারোগীদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এরই মধ্যে লাখ ছাড়িয়েছে। এর মধ্যে রোববারই সংক্রমণ পাওয়া যায় ৫ হাজারের বেশি মানুষের শরীরে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার একশোর বেশি মানুষের।

লকডাউনের আওতায় থাকায় মানুষজন খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবে না। স্থগিত করে দেওয়া হয়েছে গণ পরিবহন চলাচল এবং সব ধরনের ফ্লাইট। সীমিত করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টের কার্যক্রমও।

নতুন করে প্রাদুর্ভাব দেখে গত শনিবার ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে গত শনিবার দেখা করে নতুন করে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দেয় দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনগুলো। এর প্রেক্ষিতেই লকডাউন ঘোষণা।