সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) ১ হাজার ১৩৪ জনের মুক্তিযোদ্ধা স্বীকৃতিসংক্রান্ত গেজেট বাতিলের সিদ্ধান্ত আরও ৪১ জনের ক্ষেত্রে স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি সহিদুল করিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। ভিডিও কনফারেন্সে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আবদুল কাইয়ুম। তিনি জানান, নিয়মিত আদালত খোলা পর্যন্ত এই ৪১ জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা স্বীকৃতিসংক্রান্ত গেজেট বাতিলের প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
গত ৭ জুন ১ হাজার ১৩৪ জন বিজিবি সদস্যের মুক্তিযোদ্ধা স্বীকৃতিসংক্রান্ত গেজেট বাতিল করে সরকার। এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করা হলে গত ৭ জুলাই হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ ১১৯ জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা স্বীকৃতিসংক্রান্ত গেজেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে।