বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিয়াক সেন্টার ও সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল জুরিখের কার্ডিওলজি বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে এ সমঝোতা স্মারক সই হয়।
অনুষ্ঠানে বিএসএমএমইউর পক্ষে ইন্টারনাল মেডিসিন অনুষদের ডিন ও কার্ডিওলজি বিভাগের ক্লিনিক্যাল কার্ডিওলজির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এবং জুরিখের পক্ষে অধ্যাপক ডা. গ্রেগোর জুনড সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘এ সমঝোতা স্মারকের আলোকে আমাদের কার্ডিওলজি বিভাগের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা আরও সমৃদ্ধ হবে।’