আজকের উল্লেখযোগ্য টিভি নাটক

ঈদুল আজহার সপ্তম দিনেও টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে বড় তারকা ও নির্মাতাদের বেশ কিছু নাটক ও টেলিছবি। এর মধ্য থেকে কয়েকটির খবর জেনে নিন—

এটিএন বাংলায় নাটক ‘সেদিনও বৃষ্টি এসেছিল’ প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে। রচনায় ফারিয়া হোসেন, পরিচালনায় এমদাদুল হক খান। অভিনয়ে তারিন, তানভীর, নাবিলা ইসলাম।

একুশে টেলিভিশনে ‘চড়ুই পাখির বাসা’ প্রচার হবে রাত ১০টা ২০ মিনিটে। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে জোভান, পার্সা ইভানা।

আরটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘স্বপ্নভঙ্গ’। রচনা ও পরিচালনায় আসফাক। অভিনয়ে জয়া আহসান, নেভিল।

বাংলাভিশনে টেলিফিল্ম ‘কন্ট্রাক’ দেখাবে দুপুর ২টা ১০ মিনিটে। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, মিতু।

মাছরাঙায় রাত ৯টায় নাটক ‘প্রাক্তন’। রচনায় সুমন আনোয়ার, পরিচালনায় রুমান রুনি। অভিনয়ে জোভান, সারিকা, মিম মানতাশা।

নাটক ‘ওল্ড বাইক’  রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। রচনা ও পরিচালনায় হারুন রুশো। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাদিয়া নদী।

দেশ টিভিতে রাতে পৌনে ১০টায় প্রচার হবে ‘ডিপ্রেশন’। রচনায় মাহমুদ মাহিন, পরিচালনায় শামীম ইসলাম। অভিনয়ে ফারহান, ইভানা।

স্বল্পদৈর্ঘ্য ছবি ‘পতঙ্গ শিকারি ফুল’ রাত সাড়ে ৯টায় প্রচার হবে দীপ্ত টিভিতে। পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয়ে মনোজ প্রামাণিক, স্নিগ্ধা।

নাগরিক টিভিতে ‘রকেট ভাই’ প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও নাবিলা ইসলাম।