করোনায় আক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

তিনি জানান, ‘অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সবাই তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা আপডেট সর্বশেষ তথ্যে জানা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত অধিদপ্তরটির ৬৫৮ কর্মকর্তা-কর্মচারী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪ জন, কর্মকর্তা ৮৪ জন, কর্মচারী ৪৮ জন। ২২ জন শিক্ষার্থীও রয়েছে আক্রান্তদের মধ্যে।