১৯টি ভাষার ১০০টির বেশি সিনেমা নিয়ে শুরু হয়েছে টরেন্টো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ বছর উৎসবের আয়োজন করা হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। ১১ দিনব্যাপী এই উৎসব চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
ইরফান খানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে শুরু হয়েছে উৎসব। প্রথমেই দেখানো হয়েছে অনুপ সিং পরিচালিত ‘কিসসা: দ্য টেল অব অ্যা লোনলি ঘোস্ট’ সিনেমাটি।
উৎসবে দেখানো হবে বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ।’ এছাড়াও উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে পুষ্পেন্দ্র সিং এর ‘লাজওয়ান্তি: দ্য অর্নার কিপার’, আঁচল মিশ্রের ‘গমক ঘর’, গীতু মোহন্দের ‘মুথন: দ্য এল্ডার ওয়ান’, গীতাঞ্জলী রাওয়ের এনিমেটেড ফিচার ‘বোম্বে রোজ’, অনুপ সিং এর ‘দ্য সং অব স্করপিয়নস’, ভাস্কর হাজারিকার ‘আমিষ’, গুরভিন্দর সিং এর ‘বিটার চেস্টনাট,’ প্রতীক ভাটের ‘ইব আলি উ!’ এবং ‘মিস ম্যান।’
সিনেমাগুলো নির্ধারিত সময়ের প্রদর্শন করার পর আইএফএগএসএ টরেন্টোর ওয়েবসাইটে ২৪ ঘণ্টাই দেখা যাবে।
এ বছর বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ওপর আঘাত হেনেছে মহামারি। একাধিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে গেছে অনির্দিষ্ট সময়ের জন্য। বেশ কিছু আয়োজন করা হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে। -ইন্ডিয়ান এক্সপ্রেস