জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমফিল, পিএইচডি, অন-ক্যাম্পাস মাস্টার অব অ্যাডভান্সড স্টাডিজ (এমএএস) ও অ্যাডভান্সড এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন অনলাইনে সোমবার থেকে শুরু হচ্ছে। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর সূত্র এ তথ্য জানায়।