সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার মরদেহ নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল!

সুশান্ত সিংহ রাজপুত ও তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু নিয়ে রহস্য যেন কাটছেই না। উভয়ের মৃত্যুর ঘটনা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি দিশা সালিয়ানের মৃত্যুর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের একাংশের দাবি, দিশার ময়নাতদন্তের রিপোর্ট বলছে, দেহ উদ্ধারের সময় তার গায়ে কোনও জামাকাপড় ছিল না। সম্পূর্ণ নগ্ন অবস্থায় নিথর দেহ উদ্ধার হয় তার।

মুম্বাই পুলিশের দাবি অনুযায়ী, গত ৮ জুন মুম্বইয়ের এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশাসালিয়ান।

যদিও দিশার বাবা মানতে চাননি এ কথা। তিনি জানান, মিডিয়ার যদি বাকস্বাধীনতা থাকে তবে আমাদেরও ব্যক্তিস্বাধীনতা রয়েছে। আমাদের জীবনে দয়া করে ঢুকবেন না প্লিজ। পুলিশ আমায় প্রমাণ-সহ সমস্ত কিছু জানিয়েছে। আমার মেয়ের দেহের ময়নাতদন্তের রিপোর্টও আমি দেখেছি। আমার মেয়ে ধর্ষিত হয়নি। ও অন্তঃসত্ত্বাও ছিল না। শরীরের কোনও অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন নেই।

তবে এর আগে মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিহার পুলিশ অভিযোগ জানিয়েছিল, দিশা সালিয়ানের ফাইল তারা দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করে মুম্বাই পুলিশ। বিহার পুলিশকে তারা জানিয়েছিল, ভুলবশত ফাইল মুছে গিয়েছে। যদিও এ দিন দিশার মৃত্যুর কারণ প্রসঙ্গে মুম্বই পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেন, দেহ উদ্ধারের সময় দিশার গায়ে জামা ছিল। মুম্বই পুলিশের কাছে সে ছবিও রয়েছে। প্রয়োজনে তা দেখাতেও পারে তারা।

অন্যদিকে, বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার হোয়্যাটসঅ্যাপ চ্যাট আগেই তদন্তকারীদের হাতে তুলে দিয়েছিলেন অঙ্কিতা লোখন্ডে।

এবার সুশান্তের সঙ্গে হোয়্যাটসঅ্যাপ চ্যাটের একটি স্কিনশট শেয়ার করলেন রিয়া চক্রবর্তী। যেখানে সুশান্ত তার রানিদিদি প্রিয়াঙ্কার ব্যবহারে দুঃখ প্রকাশ করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তীর কাছে।

এমনকি সুশান্ত সেই চ্যাটে লেখেন, দিদি প্রিয়াঙ্কা বন্ধু সিদ্ধার্থ পিঠানীকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছেন।

এরপর তিনি সেই চ্যাটে রিয়া ও তার ভাই সৌভিকের প্রশংসা করেন।

সূত্র: আনন্দবাজার।