স্বাস্থ্যবিধি না মানায় মোংলায় ২২ মামলা ও জরিমানা

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশনা অমান্য করে মোংলায় রাস্তাঘাটে মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব বজায় না রাখায় ২২টি মামলা দায়েরসহ পাঁচ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় নৌবাহিনী।

এ সময় স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী।

তিনি বলেন, স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।