দিনাজপুরের পার্বতীপুরে ৮ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরী মরনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
পুলিশ অভিযান চালিয়ে রবিবার মধ্যরাতে শিয়াল কোর্ট বাজার থেকে ধর্ষক বাবলু শাহ (৫৫) কে গ্রেপ্তার করেছে। সোমবার সকালে ধর্ষককে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। রবিবার সকালে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কিশোরীর নানা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এবং ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এম. আর সাঈদ বলেন, শনিবার সকাল ১০টার দিকে কিশোরীর নানাকে খুঁজতে এসে নানাকে না পেয়ে নাতনিকে (কিশোরী) ধর্ষণ করা হয়। উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই (পানবাজার) এলাকার কিশোরী কন্যাকে আরজি দেবীপুর শিয়ালকোট বাজারের মৃত হানিফ শাহ চেলে বাবলু শাহ (৫৫) ধর্ষণ করে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান ধর্ষণের ঘটনায় মামলা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।