ক্রিস্তিয়ানো রোনালদোকে ২০১৯-২০ মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস। ক্লাবটিতে যোগ দেওয়ার পর টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পর্তুগিজ তারকা।
এই মৌসুমে জুভেন্টাস শুধুমাত্র সিরি আ জিতলেও ৩৫ বছর বয়সী রোনালদো ছিলেন উজ্জ্বল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে মোট ৩৭ গোল করেছেন সি আর সেভেন। ক্লাবের ইতিহাসে গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড।
সিরি আ-তেও এক মৌসুমে সর্বোচ্চ গোলের নজির গড়েছেন (৩৪ ম্যাচে ৩১ গোল) রোনালদো। তবে মৌসুমে লিগে সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি তিনি। চিরো ইমমোবিলে হয়েছেন সেরা, রোনালদো দ্বিতীয়।
সিরি আর বর্ষসেরা ফুটবলারের পুরস্কারও হাতছাড়া হয় তার। যেটি জিতেছেন রোনালদোর ক্লাব সতীর্থ পাউলো দিবালা।