ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন। রবিবার ভক্ত-সমর্থকদের উদ্দেশে লেখা খোলা চিঠিতে বিদায়ের ঘোষণা দেন তিনি। উইলিয়ানের সঙ্গে চেলসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে এই মৌসুমে। ক্লাব ছেড়েছেন পেদ্রোও। জুনেই চেলসির কোচ ল্যাম্পার্ড জানিয়েছিলেন মৌসুম শেষে পেদ্রোর দল ছাড়ার কথা। গোড়ালির চোটের কারণে শনিবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে খেলতে পারেননি। দুই লেগ মিলে ৭-১ গোলে হেরে বাদ পড়ার মধ্য দিয়ে ২০১৯-২০ মৌসুম শেষ হয়েছে চেলসির। চিঠিতে উইলিয়ান বলেন, ‘সামনে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। আমি সতীর্থদের মিস করব। মাথা উঁচু করে বিদায় নিচ্ছি আমি। এটা নিশ্চিত যে, এখানে কিছু জিতেছি এবং সবসময় চেলসির জন্য আমার সেরাটা দিয়েছি।’ ইন্টারনেট।