খসড়া আইন অনুমোদন

প্রধানমন্ত্রীর কাছে চলচ্চিত্র সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা প্রকাশ

মন্ত্রিসভায় ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’-এর খসড়া অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীর কাছে

কৃতজ্ঞতা জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। গতকাল মঙ্গলবার খসরু বলেন, ‘এ উদ্যোগটি নিঃসন্দেহে আর্থিকভাবে অসচ্ছল শিল্পীদের জন্য আশ্রয় হবে। এখন আমাদের প্রত্যাশা থাকবে সত্যিকারের অসহায় শিল্পীরা যেন এ সহায়তা পান।’

এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২০’-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ আইনের অধীন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তথ্যমন্ত্রী দায়িত্বে থাকবেন। আর ১৩ জনের একটি টিম ট্রাস্টের সব বিষয় দেখাশোনা করবে। ট্রাস্টের এমডি হবেন নির্বাহী প্রধান। তারা তাদের নিজস্ব ফান্ড ও সরকারের দেওয়া ফান্ড নিয়ে ট্রাস্ট পরিচালনা করবেন।